শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:- লোহাগাড়ার চুনতিতে ঈদ জামাতের সময় নির্ধারণ করা নিয়ে সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ হয়েছে। আহত হয়েছে ৬ জন।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাতগড় মৌলভী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাওলানা আবুল বশর (৫০)-কে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আহতরা আবুল হাশেম (৭০), মো. ইফহাদুল ইসলাম বাবু (১৮), আকতার আহমদ (৬৫), আবদুল লতিফ হোছাইনি (৪৪), মো. আবদুল মজিদ হোছাইনি (৩৫) ও অ্যাডভোকেট আবদুল ওয়াহেদ হোসাইনি (৪০)-কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব জয়নুল আবেদিন জানান, সাতগড় শাহ আতাউল্লাহ হোছাইনি (রাহ.) কেন্দ্রীয় শাহী জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই মাস আগে মসজিদ কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীকে আহবায়ক ও তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

এরপর উভয় পক্ষকে পর্যায়ক্রমে এক সপ্তাহ করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। চলতি সপ্তাহে যে পক্ষ দায়িত্ব পালন করছেন, তারা মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় আদায় করার ঘোষণা দেন। ঘটনার রাতে আরেকপক্ষ মসজিদে এসে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় আদায় করার ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions