শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

তুরস্কে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনের বেলায় মেরামতের কাজ চলাকালীন ওই নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেইরেটেপ জেলায় অবস্থিত ১৬ তলা ভবনের নিচতলায় নাইটক্লাবের সংস্কার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয়।

এতে আরো বলা হয়, শহরের গভর্নরের অফিস সূত্রে জানা গেছে, অগ্নিনির্বাপক ৩১টি গাড়ি নিয়ে ৮৬ জন কর্মী ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে দেশটির টেলিভিশনে প্রচারিত ছবিতে আগুনের শিখা এবং উপরের তলার জানালা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডালি দেখা গেছে।

ওই শহরের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

গভর্নর অফিস জানিয়েছে, আসল ঘটনা জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions