শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে পেটে ছুরি মেরে আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মর্জিনা বেগম নির্বাক তাকিয়ে আছেন। কাঁদতেও যেন ভুলে গিয়েছেন মলিন চোখে ঢামেকের মর্গের দিকে তাকিয়ে রয়েছেন স্বামীর মরদেহের অপেক্ষায়। অসুস্থ স্বামীসহ দুই সন্তান নিয়ে থাকতেন হাতিরঝিলের মধুবাগে। রিকশা চালিয়ে সংসারের খরচ চালাতেন স্বামী জয়নাল আবেদীন। ১৩ বছর আগে জয়নাল রংপুর থেকে ঢাকায় পাড়ি জমান। বসতভিটা ছাড়া বাড়িতে নেই কিছু। দীর্ঘদিন ধরে হাঁপানি, হার্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি। অর্থসংকটে ঠিকমতো চিকিৎসা করাতে পারতেন না। অসুস্থতার জন্য রিকশা চালানো বন্ধ করে দেন। তার স্ত্রী সংসারের হাল ধরতে বাসা-বাড়িতে কাজ শুরু করেন।

বাবার চিকিৎসা ও সংসারের এই দুরবস্থায় ১৪ বছরের মেয়ে ঝর্ণাও একটি ট্রেইলার্সে কাজ শুরু করে। সংসারের অভাব ও অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে জয়নাল নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন।

জয়নালের স্ত্রী মর্জিনা বেগম বলেন, আমার আর কিছু বলার নেই, আমার স্বামী চলে গেল। আমি সংসারের খরচ চালাতে বাসা-বাড়িতে কাজও করি। ছোট মেয়েটাও একটি টেইলার্সে কাজ শুরু করে। আমি এখন কী নিয়ে বাঁচবো। আমার সন্তানদের কী হবে?

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যার দিকে জয়নাল আবেদীন নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions