শিরোনাম
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অবদানে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার তিন মাসে পার্বত্য চট্টগ্রামে নিহত ৯, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ‘নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন তরুণ বোলার’ অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’ দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা পাকিস্তানের পথে জেডি ভ্যান্স বিলাইছড়ি কৃষি অফিস কর্তৃক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আয়োজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯ পরিবার পেল অনুদান

রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৭২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসুচি পালন করেছে জেলা প্রশাসন।

কর্মসুচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এছাড়া জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্হাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতিস্তম্ভ এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা এসময় পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল আটটায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, কাবাডি ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থণা, বিনোদনকেন্দ্র উন্মুক্ত রাখা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions