শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে ২৯ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৩৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী বাজারে ২৯ বস্তা চিনিবোঝাই একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রাজস্থলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া ৬ নম্বর ওয়ার্ডের দুলাল চন্দ্রের ছেলে জয়ন্ত তনচংগ্যা (২৬), একই এলাকার লগ্ন চাকমার ছেলে অমরবাবু চাকমা ও বিলাইছড়ি উপজেলার সুধীর তনচংগ্যার ছেলে লক্ষ্মীজয় তনচংগ্যা (১৬)।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গতকাল সোমবার রাত ৯টায় রাজস্থলী বাজারে চোরাইপথে আনা ২৯ বস্তা (১ হাজার ৪৫০ কেজি) ভারতীয় চিনিবোঝাই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য দুই লাখ ৩ হাজার টাকা। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আজ মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions