শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৯ দেখা হয়েছে

রাজস্থলী,রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক মারমা স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়েরের আবেদন করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিম খ্যানুউ মারমা (১৫) কুন্ডেশ্বরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

ভিকটিমের মা নুম্রসিং মারমা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারি রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে খ্যানুউ মারমা নিজ বাড়িতে বেড়াতে আসে। এ সময় স্থানীয় আরচ তালুকদার ও তার সহযোগী আলাউদ্দিন মেয়েটিকে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে থাকে। পরিবারের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২০ এপ্রিল সকালে খ্যানুউ মারমাকে নিয়ে তার বাবা পাহাড়তলী চৌমুহনী বাজারে কেনাকাটা করতে যান। একপর্যায়ে দোকানের বাইরে মেয়েকে রেখে তিনি ভেতরে গেলে ফিরে এসে দেখেন, মেয়েটি সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর-১১৫৫, তারিখ ২১ এপ্রিল ২০২৬।

ভিকটিমের পরিবারের দাবি, এর আগেও গত ৫ মার্চ প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে অভিযুক্ত আরচ তালুকদার পথরোধ করে খ্যানুউ মারমাকে কুপ্রস্তাব দেন।

পরিবারের অভিযোগ, অপহরণের পর অভিযুক্তদের একজন মোবাইল ফোনে যোগাযোগ করে জানায়, মেয়েটিকে খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ না নিতে হুমকি দেওয়া হয়। এমনকি বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে মেয়েটির অবস্থান জানানো হবে বলেও প্রলোভন দেখানো হয়।

এদিকে, পরিবারের দাবি—সম্প্রতি ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরচ তালুকদারের বয়স প্রায় ৫০ বছর। এলাকাবাসীর অভিযোগ, তিনি এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অনেকে আশঙ্কা করছেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে।

ভিকটিমের পরিবার প্রশাসনের কাছে দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, “মারমা তরুণীর পরিবার আদালতে মামলা করেছেন। মামলা অনুযায়ী আসামি ও ভিকটিমকে উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions