শিরোনাম
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন: তারুণ্য, প্রজ্ঞা ও কর্মমুখী নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি

হাটহাজারীতে জুমার নামাজ পড়া অবস্থায় মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো মুসল্লি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪০৩ দেখা হয়েছে

হাটহাজারী:- হাটহাজারীতে জুমার নামাজ পড়তে গিয়ে অজ্ঞাত এক ভিক্ষুক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত ওই অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৭০ বছর হতে পারে।

শুক্রবার (১৫ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোমিন শাহ মাজার মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল থেকে অজ্ঞাত ওই ভিক্ষুক উক্ত এলাকার বিভিন্ন ঘরে ঘরে গিয়ে সাহায্য চান (ভিক্ষা করেন)। জুমার নামাজের সময় হয়ে এলে তিনি উল্লেখিত এলাকার মোমিন শাহ মাজার মসজিদে জুমার নামাজ পড়তে যান।

সেখানে জুমার নামাজের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাশে থাকা কয়েকজন তাকে ধরে মসজিদেগ শুইয়ে দেন। এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে স্থানীয় যুবক বেলাল জানান, ওই ভিক্ষুক সকালে ভিক্ষা করার সময় জানতে চাইলে তিনি তার বাড়ী নাজিরহাটের হুর পাড়া এলাকায় বলে জানিয়েছিলেন। বিকালের দিকে তার ওয়ারিশ এসে লাশ নিয়ে গেছেন বলেও জানান তিনি।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোফরান ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে জানান, নামাজরত অবস্থায় নিহত অজ্ঞাত ওই মুসল্লির এখনও পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন খান সুমন দৈনিক আজাদীকে জানান, এ ধরনের কোনো ঘটনা তিনি জানেন না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions