শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রাঙ্গামাটিতে চিকিৎসা খরচ না থাকায় গলায় ব্লেড চালিয়ে আত্মহননের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৬১৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চিকিৎসা খরচ জোগাড় করতে না পেরে গলায় ব্লেড চালিয়ে আত্মহননের চেষ্টা করেছেন রাঙ্গামাটির লংগদু উপজেলার মো. জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি।

বুধবার (০৬ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ চেষ্টা চালান।

অসুস্থ জামাল হোসেনের স্বজনরা বলেন, জামাল হোসেন গত ২৯ ফেব্রুয়ারি পায়ের ইনফেকশন নিয়ে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসা খরচ সংকটে ভুগছেন। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে তিনি গলায় ব্লেড চালিয়ে আত্মহননের চেষ্টা করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দীন বলেন, জামালের শ্বাসনালি কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions