শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

রাঙ্গামাটির রাজস্থলীতে ভোটার দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৩৩ দেখা হয়েছে

চাইথোয়াইমং মারমা:‌-‘সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে রথমবারের মতো পালিত হল জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র‍্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের,সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং, ঘিলাছড়ি ইউপি রবার্ট ত্রিপুরা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী গন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিঝরা মার্চের এই দিনে প্রতিবছর আন্তর্জাতিক ভোটার দিবস অনুষ্ঠিত হয়। বিশ্বের কয়েকটি দেশে ভোটার দিবস পালিত হয়। এ দিবসের মাধ্যমে মানুষ ভোটার হওয়ার প্রতি উৎসাহিত হবে।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।এ দিন আলোচনা শেষে কয়েকজন নতুন ভোটার ভোটার তালিকা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions