শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীরা আজ কায়রোতে ফের বসবেন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা আজ রোববার মিসরের রাজধানী কায়রোতে আবার মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের কাছে গ্রহণযোগ্য—এমন একটি তরিকা খুঁজবেন মধ্যস্থতাকারীরা। আলোচনার বিষয়ে ওয়াকিবহাল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।
পবিত্র রমজান মাসের আগেই গাজায় যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ অনেক বেড়েছে।

আজ কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদল আসবে বলে আশা করা হচ্ছে। মিসরের দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে এই আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল আরেকটি সূত্র বলেছে, যেসব জিম্মি এখনো জীবিত আছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েল প্রতিনিধিদল পাঠাবে না।

ইসরায়েল-হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি হয়েছিল গত নভেম্বরে। নভেম্বরের পর প্রথম বিরতির আশা গত সপ্তাহে বেড়েছে। মিসর ও কাতারের মধ্যস্থতায় দোহায় আগের দফার আলোচনার পর এই আশা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চুক্তি কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছেন।

অস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে অবশ্যই যুদ্ধ চিরতরে শেষ করার প্রক্রিয়া শুরু হতে হবে—এই অবস্থান থেকে হামাস পিছু হটেনি। মিসরীয় একাধিক সূত্র ও হামাসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তবে মিসরীয় সূত্র জানিয়েছে, হামাসকে এই বলে আশ্বাস দেওয়া হয়েছে যে, একটি স্থায়ী যুদ্ধবিরতি শর্ত নিয়ে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপে কাজ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions