শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। গোয়েন্দা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ডিসি ফায়ার ও ইএমএসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে। গাজায় যুদ্ধের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি দূতাবাস।

গাজার যুদ্ধ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি বিক্ষোভের জন্ম দিয়েছে৷ গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস আকস্মিক আক্রমণ চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী উপকূলীয় ছিটমহলে সামরিক অভিযান শুরু করে। এতে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions