শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত, জানালেন জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পেরিয়ে গেছে। আর এই সময়ে রুশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৩১ হাজার সেনা।

আজ রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই তথ্য দিয়েছেন।
দেশটির রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি নিহত সেনাদের সংখ্যা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ সহজ হবে।

জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। সংখ্যাটা ৩ লাখ কিংবা দেড় লাখ নয়। (পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।’

সবশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। তখন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

তবে রাশিয়ার কতো সেনার প্রাণ গেছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য গণমাধ্যমকে দেয়া হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions