শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন মরিয়ম নওয়াজ।মরিয়ম পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি।সাড়ে সাত দশকের বেশি সময়ের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি।

সোমবার ( ২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাব প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রীর নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন মরিয়ম।

মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহ্বান জানান।

মরিয়ম বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’ আমার কাঁধে পাঞ্জাবের ১২ কোটি ৭০ লাখ মানুষের দায়িত্ব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions