শিরোনাম
রাঙ্গামাটিতে জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু দুর্নীতিতে জড়িত কেউই ছাড় পাবে না: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এরপর কী? রাঙ্গামাটিতে সরকারের ১৮০ দিনের রোডম্যাপ বাস্তবায়নে মতবিনিময় সভা পার্বত্যাঞ্চলের উন্নয়নে প্রশাসনকে যেসব নির্দেশনা দিলেন পার্বত্যমন্ত্রী কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ১৫৩ বান্দরবানে ৫ অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা রাঙ্গামাটিতে লংগদু স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে স্কুলে হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত মাঠের লড়াইয়ে নামার আগে রোমাঞ্চিত আফঈদারা

নবজাতককে হাসপাতালে রেখে পালালো তরুণ-তরুণী

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে এক নবজাতককে ফেলে পালিয়ে গেছেন তরুণ-তরুণী। জরুরি বিভাগ থেকে ভর্তির কাগজ আনার কথা বলে গত শনিবার বিকেলে পালিয়ে যান তারা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত আর ফিরে আসেননি বাবা-মা পরিচয় দেওয়া ওই দুই তরুণ-তরুণী। শিশুটি বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের অধীনে রামেকের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ বলেন, প্রায় ৩০ বছর বয়সী দুজন ছেলে-মেয়ে গত শনিবার সদ্যভূমিষ্ঠ ছেলে বাচ্চাকে শ্বাসকষ্টের কথা বলে ২৬ নম্বর ওয়ার্ডে নিয়ে আসেন। চিকিৎসা চলা অবস্থায় জরুরি বিভাগ থেকে ভর্তির কাগজ নিয়ে আসার নাম করে তারা চলে যান। তারপর (সোমবার বিকেল পর্যন্ত) আর ফিরে আসেননি।

তিনি বলেন, গত তিন দিনে (সোমবার বিকেল পর্যন্ত) কেউ শিশুটির খোঁজ নিতে আসেনি। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। এছাড়া, রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাবা-মাকে খুঁজে না পেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।

রামেক পরিচালক বলেন, বর্তমানে শিশুটি কিছুটা অসুস্থ। তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সমাজসেবা থেকে তার কাপড়, দুধ ও অন্যান্য জিনিস দেওয়া হয়েছে। আমরা আরও দুই-একদিন চিকিৎসা দেবো। তারপর আদালতের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসে রাখা হবে।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহুল হক বলেন, নবজাতক রেখে পালিয়ে গেছে এই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষে থেকে একটি জিডি পাওয়া গেছে। আমরা এটি কোর্টের মাধ্যমে সমাজসেবাকে দিয়েছি। কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি।

রাজশাহী শিশু মনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক রোকশানা খাতুন বলেন, শিশুটির খোঁজ আমাদের সমাজসেবা প্রবেশনারি অফিসারের মাধ্যমে জানতে পারি। সে এখনও অসুস্থ। আমরা তার খাবার ও কাপড়ের ব্যবস্থা করেছি। শিশুটিকে দেখভালও করছি। শিশুটি সুস্থ হলে আমরা তাকে ছোটমনি নিবাসে নিয়ে যাবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions