শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতারে নিয়ে যান। আহতরা হলেন, তুষার ঘোষ (৭), বাধন ঘোষ (১২), তন্ময় ঘোষ (১২), পায়েল ঘোষ (১২), মনি দে (২৫), সুপ্তা দে (২৪), জুয়েল (১৩), তাপস (৯)।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions