শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটির কাপ্তাই জোনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটির কাপ্তাই জোনের (অটল ছাপান্ন) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কাপ্তাই সেনা জোনে নানা আয়োজনে শহীদ আফজাল হলে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় কাপ্তাই ৪১-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা, পিবিজিএম, পিএসসি, কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন অধিনায়ক লে. ক‌র্নেল মুহাম্মদ সো‌হেল পিএসসি, কাপ্তাই বিএন শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির উপ অধিনায়ক কমান্ডার ওয়াসিম উল বারীসহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কাপ্তাই জোন অটল ছাপান্ন এর অধিনায়ক লে কর্নেল মো. নূর উল্ল্যাহ জুয়েল, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার অটল ছাপ্পান্ন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, অপারেশন উত্তরণের আওতায় কাপ্তাই জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রতি, উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অদূর ভবিষ্যতে কাপ্তাই জোনের বর্তমান অবস্থান যেন অব্যাহত রাখতে পারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে অটল ছাপ্পান্ন’র উত্তরোত্তর উন্নতি কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির নেতৃত্বে জোন অফিসারদের উপস্থিতিতে কেক কেটে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions