শিরোনাম
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু: নিখোঁজের ৪০ ফুট দূর থেকে উদ্ধার মরদেহ খাগড়াছড়িতে চীনা চক্রের গোপন সার্ভার: টার্গেট ছিল দুই দেশের নেটওয়ার্ক জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘ মঞ্চে তারেক রহমান অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ

বান্দরবানের ৩ উপজেলায় গণপরিবহণ চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬২ দেখা হয়েছে

বান্দরবান:- ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি সড়কে সব ধরনের গণপরিবহণ চলাচল শুরু হয়েছে।

একদিন বন্ধ থাকার পর সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গণপরিবহণ চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমেছে।
এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই তিন উপজেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গণপরিবহণ বন্ধ করে দেওয়ার পর রোববার বিকেলে রুমা উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবহণ মালিক শ্রমিকরা বৈঠক করেন। বৈঠকে সবার শান্তিপূর্ণ অবস্থান এবং কোনো ধরনের বিরোধ না থাকার শর্তে সকাল থেকে গণপরিবহণ চলাচলের সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, রোববার বান্দরবানের রুমা উপজেলায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনান ফন্টের (কেএনএফ) সদস্যরা বাসের এক শ্রমিককে মারধরের প্রতিবাদ ও পাহাড়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে পরিবহণ মালিক শ্রমিকরা বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions