শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ফেনীতে সীমান্ত থেকে ২৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত ফাঁড়ির ৯৯ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব ছাগলনাইয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ কতজনকে নিয়ে গেছে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তারা তথ্য দেবে বলে জানিয়েছে।’

এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির উত্তর পাশে ৯৯ পিলারের কাছে কাটা তারের ফাঁক দিয়ে চোরাচালানের চিনি বহনের কাজ করছিলেন আটক ব্যক্তিরা। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। বেশির ভাগ বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইমাম হোসেন, রিপন, শামীম, ইমন, হারুন, অদুন, গুরা মিয়া, জামাল, জাফর ইমাম, সাইমন, মহসিন, এমরান, রুবেল ও নুর করিমসহ ২৫ থেকে ২৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হন।

আটক ইমাম হোসেন শুক্কুল নামে এক শ্রমিকের বাবা বেলাল হোসেন বলেন, ‘আটকদের ফিরিয়ে আনতে ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দিয়েছি।’ মিজানুর রহমান নামে অপর এক বাসিন্দা বলেন, বিএসএফ ২৫ থেকে ২৬ জনকে ধরে নিয়ে গেছে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা (এএসসি) বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়ির অদূরে অপেক্ষা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশিদের স্বজনরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions