শিরোনাম
পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

গ্রাহকের টাকা আত্মসাৎ, ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার জেল

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮২৮ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রাম নগরীতে এক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ইস্টার্ন ব্যাংক লিঃ এর কর্মকর্তা মোঃ ইফতেখারুল করিবকে কারাদ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইস্টার্ন ব্যাংক ও আর নিজাম রোড শাখার এই কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছর ৩ মাস ও ১ কোটি ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর ৩ মাস কারাদণ্ড ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ।

দুদক প্রকিউশন সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংক লিঃ ও আর নিজাম রোড শাখার ফজিলাতুন্নেসার নামে এক গ্রাহকের ৯০ লক্ষ টাকার ভুয়া এফডিএ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ছিল সাবেক এই ব্যাংক কর্মকর্তা মোঃ ইফতেখারুল কবিরের বিরুদ্ধে।

এসব অভিযোগে দুদকের করা এক বিশেষ মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।

দুদকের আইনজীবী এড. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাদী বিবাদী পক্ষে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে আদালত সাজার রায় ঘোষণা করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions