শিরোনাম
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন স্মৃতিরেখা চাকমা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৬১৭ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- বয়ন শিল্পের অসাধারণ কাজের স্বীকৃতি হিসাবে ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। আধ্যাত্মবাদে পদ্মশ্রী পাচ্ছেন চিত্ত রঞ্জন দেববর্মা।

স্মৃতিরেখা চাকমা পরিবেশবান্ধব উদ্ভিজ্জ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন কাপড়ে। তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান করেছেন। তিনি শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর বয়স ৬৩ বছর।

বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক চিত্ত রঞ্জন দেববর্মা (চিত্ত মহারাজ) চম্পক নগরের সদর দফতর সহ রাজ্যের বিভিন্ন স্থানে ‘‘শান্তি কালী আশ্রম’’ স্থাপন করেছেন এবং পরিচালনা করছেন। শান্তি কালী নামটি বিখ্যাত হিন্দু উপজাতি সাধক শান্তি কুমার ত্রিপুরার নাম থেকে নেওয়া হয়েছে যিনি ১৯৯৯ সালে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন। শ্রদ্ধেয় চিত্ত মহারাজ হিন্দু ধর্মের বার্তা প্রচারে এবং আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions