শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দেন অভিনেত্রী!

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক :- মার্কিন টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’খ্যাত কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভারগারা। ৪৭ বছর বয়সী মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী।
২০২৩ সালের জুলাই মাসে ৮ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন তারা।

তবে ওই সময় বিবাহবিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেননি কেউ। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এল পাইসে সাক্ষাৎকার দিয়েছেন সোফিয়া। এতে বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী।

সোফিয়া ভারগারা বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনও কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।

সোফিয়া ভারগারা-জো ম্যাঙ্গানিলো

১৯৯১ সালে জো গঞ্জালেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফিয়া ভারগারা। ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার প্রথম বিয়ে। এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

এ সন্তানের কথা উল্লেখ করে সোফিয়া ভারগারা বলেন, ১৯ বছর বয়সে আমি মা হয়েছি, আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে।

ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান সোফিয়া, উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব; আমাকে এটাই করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions