শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

গাজায় নিহতের সংখ্যা একবিংশ শতাব্দীর যেকোনো সংঘাতের চেয়ে বেশি: অক্সফাম

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের দৈনিক মৃত্যুর সংখ্যা একবিংশ শতাব্দীর অন্য যে কোনো বড় সংঘাতের চেয়ে বেশি। অক্সফাম এই মন্তব্য করেছে।

এক বিবৃতিতে অক্সফাম বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন গড়ে ২৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করছে, যা সাম্প্রতিক বছরগুলোর অন্য যে কোনো বড় সংঘাতের দৈনিক মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা শতাব্দীর শুরু থেকে বিভিন্ন সংঘাতে দৈনিক গড় মৃত্যুর একটি তালিকা সরবরাহ করেছে: সিরিয়ায় ৯৬.৫, সুদানে ৫১.৬, ইরাকে ৫০.৮, ইউক্রেনে ৪৩.৯, আফগানিস্তানে ২৩.৮ এবং ইয়েমেনে ১৫.৮।

এতে বলা হয়, ক্ষুধা, রোগ ও শীতের পাশাপাশি ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গাজায় ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং প্রয়োজনীয় খাবারের মাত্র ১০ শতাংশ ছিটমহলটিতে প্রবেশ করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩,৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ৫৯,৬০৪ জন আহত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions