শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

অমির সঙ্গে ‘মাতাল’ আঁচল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৪ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- ঢাকাই সিনেমার উজ্জ্বল মুখ ছিলেন আঁচল। ‘ভুল’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয়। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এরপরও তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়। যদিও ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হন, ব্যক্তিগত নানাবিধ জটিলতায়।

তবে সম্প্রতি আবারও কাজে ফিরেছেন, ঘোষণা দিয়েছেন ঘর-সংসারের। স্বামী সৈয়দ অমি। পেশায় গায়ক। সেই অমির নতুন গানচিত্র ‘মাতাল’-এর নায়িকা হয়ে ভালোই নজর কাড়লেন স্ত্রী আঁচল।

যাতে ভিন্ন লুকে দেখা গেছে অমি ও আঁচলকে। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সৈয়দ অমি নিজেই আর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুঁটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। অমি-আঁচাল ছাড়াও ভিডিওতে আছেন সীমান্ত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সৈয়দ অমি নামের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পেয়েছে।

‘মাতাল’ প্রসঙ্গে আঁচল বলেন, ‘দক্ষিণের আদলে ভিডিওটি নির্মিত হয়েছে। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

এ প্রজন্মের সংগীতশিল্পী সৈয়দ অমি। ইতোমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিয়মিত প্লেব্যাক করছেন তিনি। নতুন গানটি নিয়ে অমি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। শুঁটকি পল্লীতে এর আগে মিউজিক ভিডিও নির্মিত হয়নি বলেই জানি। ভিডিওতে আমাকে ভিন্ন ভাবে দেখা গেছে। এমন লুকে আগে দেখা যায়নি। আশাকরি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ নামের সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions