শিরোনাম
রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হলেন ওয়াদুদ ভুইয়া ও সাচিং প্রু জেরী ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বাংলাদেশ কি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় বরাদ্দের প্রস্তাব,বাজেট ২০২৬-২৭

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ৩৪ বছর বয়সী অটল

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:-ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অটল। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে এ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।

গ্যাব্রিয়েল অটল ফ্রান্স সরকারের শিক্ষামন্ত্রী ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছর বয়সে তিনি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। এর আগে সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি সরকারের ব্যাপক রদবদলের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকা প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি পদত্যাগের ঘোষণা দেন। তিনি ২০ মাস ধরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

বর্নির পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল অটলের নাম ঘোষণা করা হলো। গ্যাব্রিয়েল অটল একজন স্বঘোষিত সমকামী রাজনীতিবিদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions