শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

এবার ভোট পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে আমেরিকা।

নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে, তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্র সরকারের নয় বলে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (০৮ জানুয়ারি) একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস জানায়, ‌যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।

এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান দুই নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ কানাডা হাইকমিশন।

সোমবার (৮ জানুয়ারি) হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions