শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিমানবাহিনীকে শক্তিশালী করতে চীনের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। খুব শিগগিরই চীনের কাছ থেকে জে-৩১ যুদ্ধবিমান কিনতে চলেছে তারা।

চীনে তৈরি জে-৩১ ‘স্টিলথ’ যুদ্ধবিমান আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ বিমানের অনুলিপি। আর সেই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে এফ-১৬। তবে চীনের জে-৩১ হাতে আসার পর সেই যুদ্ধবিমান এফ-১৬কে প্রতিস্থাপন করতে পারে।

চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্ধৃত করে জানিয়েছিল যে, জে-৩১ কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান।

বাবর বলেছিলেন, ‘জে-৩১ কেনা নিয়ে চীনের সাথে কথাবার্তা চলছে। এই যুদ্ধবিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমানবাহিনীর অংশ হতে প্রস্তুত।’

পাকিস্তান বিমানবাহিনীর হাতে ইতোমধ্যেই চীনের দু’টি যুদ্ধবিমান রয়েছে। যার মধ্যে একটি জেএফ-১৭ যুদ্ধবিমান। যা সামরিক মহলে ‘থান্ডার’ নামেও পরিচিত। তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও। ২০২১ সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল।

১৫০টি জেএফ-১৭ যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তানের কাছে ২৫টি জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ যুদ্ধবিমান রয়েছে।

তবে চীনের কাছ থেকে নতুন করে জে-৩১ কেনাকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন সামরিক বিশেষজ্ঞেরা।

ভারতের হাতে এখনো কোনো ‘স্টিলথ’ যুদ্ধবিমান নেই। তবে বর্তমানে দেশীয় পদ্ধতিতে একটি স্টিলথ যুদ্ধবিমান তৈরি করছে ভারত। সেই ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ)’ ২০৩০ সালের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র : রয়্যাল ইউনাইডেট সার্ভিস ইনস্টিটিউট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions