শিরোনাম
প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ

সত্য কথা বলে কত বন্ধু হারিয়েছি, হিসাব নেই: মিমি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৭৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- স্পষ্টভাষী হিসেবে টলিউডে বেশ পরিচিতি রয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কাজ দিয়ে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু শোনা যায়, ‘ঠোঁটকাটা’ স্বভাবের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা একা হয়ে পড়েছেন। ইন্ডাস্ট্রিতে তার বন্ধুর সংখ্যাও তলানিতে।

এই প্রসঙ্গেই মিমির কাছে জানতে চাওয়া হয়, সত্য কথা বলে তিনি কখনও বিপদে পড়েছেন কিনা। জবাবে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘আমি সত্য কথা বলে যে জীবনে কত বন্ধু হারিয়েছি, তার কোনও হিসাব নেই। আসলে তারা সবাই তেল মারায় অভ্যস্ত। তাই সত্যি বলায় তাদের শত্রু হয়ে গিয়েছিলাম।’

ওই বন্ধুদের হারিয়ে অবশ্য খুব একটা আফসোস নেই মিমির। তার ভাষ্য, “এটাই অনেক ভালো। যারা সত্য কথা বললে চলে যায়, তারা তো কখনোই আমার বন্ধু ছিল না। যারা থেকে গেছে, তারা সারা জীবন থাকবে। অনেকেই মুখে বলবে, ‘আমায় কিন্তু সব সত্যি বলবি’। কিন্তু যেই বললাম, তখন তারা আর নিতে পারে না। তাদের আমার প্রয়োজন নেই। বন্ধুরা তো সাফল্যে খুশি হবে, বাহবা দেবে। যদি ঈর্ষা করে, তা হলে আর কিসের বন্ধু!”

এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি ওটিটি কনটেন্টে নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী। তার প্রথম ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’ মুক্তি পাচ্ছে ৫ জানুয়ারি। এতে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে আছেন টোটা রায় চৌধুরী। চন্দ্রাশিস রায় নির্মিত সত্য ঘটনা অবলম্বনের সিরিজটি দেখা যাবে হইচই-তে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions