শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করণ জোহরের!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক ঘটেছিল করণ জোহরের হাত ধরেই। সেই করণই কিনা প্রকাশ্যে জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রল করলেন।

বছরের প্রথম দিন সোমবার সকালে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। আড্ডার মাঝখানেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা শুনে বেজায় চটলেন অভিনেত্রী।
করণ খুশিকে জিজ্ঞেস করেন, ‘তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে?’ খুশি মজা করে বলেন, ‘ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।’ এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, ‘মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?’ মেন্টরের কথা শুনেই চটে যান জাহ্নবী! পালটা বলেন, ‘এত সাহস হয় কী করে?’ তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে।

প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাই-বোনদের নিয়ে অনুষ্ঠিত এক রিয়েলিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি। এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু।

উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পূজাও দিতে গিয়েছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions