শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হাইকোর্টের দেওয়া পরামর্শ স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৭ নভেম্বর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়ে রায় প্রকাশ করেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ।

আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, এসব পরামর্শের আলোকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions