শিরোনাম
অক্টোবরে ৬৪ জেলায় সারের শতভাগ বরাদ্দ,চাহিদাভিত্তিক ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ উপনিবেশোত্তর সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর প্রসঙ্গে,ইতিহাস, ভাষা ও শিক্ষার ঔপনিবেশিক রাজনীতি ৪ জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সহযোগিতা করবে সরকার: রাশেদ খান রাঙ্গামাটিতে জমির বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত-৩ গুলশানে ঝটিকা মিছিল,‘নামাজের আগে পুলিশ থাকবে না ফাইনাল’ চাঙা হচ্ছে বিএনপি,সরকারের পাশাপাশি দল গোছাতে উদ্যোগ, স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য বজায় রাখতে পদক্ষেপ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি! বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে: জামায়াত আমির পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো

বিয়েবাড়িতে ডাকাতদল, অস্ত্রের মুখে নববধূর গহনা লুট

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৭৭৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুট করেছে। সোমবার রাত ৮টার দিকে বাহারছড়ার ছালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া ফাঁড়ির উপ-পরিদর্শক মছিউর রহমান। জানা গেছে, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং অর্ধলাখ টাকাও নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions