শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

পার্বত্য অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইজিপি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৭৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ ও নতুন জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া তৎপরতা পাহাড়ে কিছুটা বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে বিস্তারিত আইএসপিআর জানাবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সেনাবাহিনী ও কেএনএফের মধ্যে সংঘর্ষের ইঙ্গিত করে আইজিপি বলেন, ‘পাহাড়ে যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন একটি ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, ‘সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি এবং এখনো সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া গতকাল যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘সিদ্দিকবাজারের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি। সায়েন্স ল্যাব এলাকায় ভবন বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।’

এসময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ আরও অনেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions