শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

আট জেলায় নতুন ডিসি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৪৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজশাহী, নড়াইল, মাদারীপুর, দিনাজপুর, নাটোর, মেহেরপুর, ঝিনাইদহ ও মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

 

নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব শাকিল আহমেদকে দিনাজপুর, বাণিজ্য মন্ত্রণালয়ের সংযুক্ত উপ-সচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ, মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপ-সচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুল রশিদ খানকে মাদারীপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঞাকে নাটোর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আরেক আদেশে দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্দ জাকি ও মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, নড়াইলের ডিসি মুহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, রাজশাহীর ডিসি আব্দুল জলিলকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মেহেরপুরের ডিসি ড. মোহাম্মদ মুনসুর আলম খানকে কৃষি মন্ত্রণালয়, মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনকে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ঝিনাইদহের ডিসি মনিরা বেগমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions