শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

দেশ রক্ষা করতে হলে বন রক্ষা করতে হবে: বনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৮৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- দেশকে রক্ষা করতে হলে বন রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার (১০মার্চ) বিকেলে কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। এখানে জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু আপনারা পাহাড় ধ্বংস করছেন, বন ধ্বংস করছেন। খাবারের অভাবে হাতি লোকালয়ে চলে আসে। খাবারের ব্যবস্থা করে দিলে হাতি লোকালয়ে আসবে না।

মন্ত্রী বলেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে ৩০ শতাংশ বন বাড়াতে হবে।

ফরেস্ট বিভাগের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত ৩১ জনকে ৮ লাখ ৬৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো.আমির হোসেন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ, পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর একান্ত সচিব মো. আখতারউজ-জামান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এ সময় রাঙ্গামাটি উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মোহাম্মদ সোয়েব খানসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী কাপ্তাইমুখ বিটের পুরাতন বন বাগান পরিদর্শন করেন।

এর আগে ওইদিন দুপুরে মন্ত্রী কাপ্তাই হ্রদের ইকো-ট্যুরিজম সম্ভবনা ও জীববৈচিত্র পরিদর্শনের লক্ষে রাঙ্গামাটি থেকে বরকল উপজেলার কাচালং ফরেস্ট অফিস পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন। এরপর কাপ্তাই উপজেলায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপিত সোলার ফেন্সিং সিস্টেমের উদ্বোধন করেন।

এদিকে একই দিন সকালে মন্ত্রী রাঙ্গামাটিতে বিভাগীয় বন কর্মকর্তাদের জন্য ছয়তলা অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions