শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রেফারিকে মারধরের পর থুথু, আজীবন নিষিদ্ধ ফুটবলার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৭৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে রেফারিকে আক্রমণ এবং থুথু দেওয়ার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আহমেদ আল-সালেহ। এই ডিফেন্ডারকে আজীবন নিষিদ্ধ করেছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।

সিরিয়ার প্রো লিগে গত মাসে আল-জাইশ ও আল-ওয়াথবার ম্যাচের ঘটনা এটি। প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন আল-জাইশের ফুটলার আল-সালেহ। এর আগে একজন অফিসিয়ালকে লাথি মারেন তিনি। এরপর উভয় দলের খেলোয়াড়রা তাকে সরিয়ে নেন।
লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে মাঠের পাশের একটি চেয়ারে লাথি মারেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এক বিবৃতিতে এসএফএ জানিয়েছে, ম্যাচের পর ড্রেসিং রুমেও রেফারিকে অপমান করেন আল-সালেহ।

শৃঙ্খলা কমিটি আল-সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে এবং সিরিয়ার ক্রীড়া ফেডারেশন সংস্থা থেকে তাকে বরখাস্তের প্রস্তাব করেছে। ফলে কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

এসএফএ আরও বলেছে, এই শাস্তি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ পাবেন না আল-সালেহ।

আল-সালেহর ওই লাল কার্ড দেখার ম্যাচে তার দল হেরে যায় ১-০ গোলে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions