শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

মাটি তোলা নিয়ে বাকবিতণ্ডা, বাঁশখালীতে চাচার হামলায় প্রাণ গেল ভাতিজার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৭১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের বাঁশখালীতে পুকুর থেকে মাটি তোলা নিয়ে বাকবিতণ্ডার জেরে চাচার হামলায় ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত শাহাব উদ্দিনের বাবাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইদায়রী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ওই এলাকার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। এ ঘটনায় এয়াকুব হোসেনও গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার আরেক ভাই শাহ আলম (৩৪)। তবে সংঘর্ষের মধ্যে শাহাব উদ্দিনের চাচা নুর হোসেনও (৪৫) আহত হয়েছেন। সবাইকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বাশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, সকালে পুকুর থেকে মাটি উত্তোলন ও সীমানা বিরোধ নিয়ে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচা নুর হোসেনের হামলায় গুরুতর আহত হন শাহাব উদ্দিন। আহত হন তার আরেক ভাই শাহ আলম ও বাবা এয়াকুব হোসেন। এছাড়া আহত হয়েছেন চাচা নুর হোসেনও।

 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অমিত দাশ বলেন, হাসপাতালে আনার পর শাহাব উদ্দিন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শাহাব উদ্দিন মারা যাওয়ার পর হাসপাতাল থেকে পালিয়ে যায় তার চাচা নুর হোসেন।

 

ওসি কামাল উদ্দিন আরও বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions