শিরোনাম
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

রাঙ্গামাটির নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনার বাড়ি হস্তান্তর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির নানিয়ারচরে জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার জন্য তৈরি বাড়ি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাড়ির চাবি ফুটবলার রুপনার মা কালাসোনা চাকমার কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশে নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রুপনা চাকমাকে জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে বুয়ো আদাম এলাকায় বাড়িটি নির্মাণ করে দেয় জেলা প্রশাসন।

রুপনা চাকমা ঢাকায় অবস্থান করায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন না। বাড়ির চাবি হাতে পেয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রুপনার মা কালাসোনা চাকমা। এ সময় তিনি জেলা প্রশাসককে নতুন বাড়িতে মিষ্টিমুখ করান।

বাড়ি নির্মাণকাজ দ্রুত শেষ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে রুপনা চাকমা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর আশীর্বাদে রাঙ্গামাটির দুর্গম অঞ্চল থেকে আমার উঠে আসা। আমাকে যাঁরাই সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমি বরাবর কৃতজ্ঞতা প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল, সেখানে ঘরের চাল ভেদ করে বৃষ্টির পানি পড়ত। পাকা একটি ঘর পাওয়াতে খুব ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত।’

রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রুপনা চাকমার বাড়ি তৈরি শেষ হয়েছে। এই বাড়ির চাবি রুপনা চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীকালে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।’

এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস, নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাজেদা নুরিয়া, নানিয়াচর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।

এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক আসার খবরে রুপনা চাকমার বাড়িতে ভিড় করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions