শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

স্পিনারদের ঘূর্ণিতে আড়াই দিনেই অস্ট্রেলিয়াকে হারালো ভারত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৪ দেখা হয়েছে

ডেস্করিপোট:-ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। তবে সেটা শুধু পিচের জন্য নয়, ভারতীয় স্পিনারদের দুর্দান্ত ঘূর্ণি অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ।

বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন জাদেজা।
এর আগে ভারত প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে চালকের আসনে বসে যায়। কারণ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৭৭ রানে। ফলে ২২৩ রানের লিড পেয়ে যায় রোহিতবাহিনী। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯১ রানেই অলআউট হয়ে যায়।

শনিবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিজাদুর সামনে অসহায় আত্মসমর্পণ করেন অজি ব্যাটাররা। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি খাজা-ওয়ার্নাররা। সর্বোচ্চ ২৫ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের দেখা পেয়েছেন ওয়ার্নার (১০), মার্নাস লাবুশেন (১৭) এবং অ্যালেক্স ক্যারি (১০)।

ভারতের হয়ে ডানহাতি স্পিনার অশ্বিন একাই নিয়েছেন ৫ উইকেট। দীর্ঘদিন পর দলে ফেরা জাদেজা ঝুলিতে পুরেছেন ২ উইকেট। এরপর লেজ ছেঁটে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ শামি। তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ৩২.৩ ওভার পর্যন্ত স্থায়ী হয় অজিদের দ্বিতীয় ইনিংস।

এর আগে ৭ উইকেটে ৩২১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। আগের দিন ব্যক্তিগত ফিফটির দেখা পাওয়া জাদেজা আজ বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ৭০ রানে থামেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে জাদেজার মতোই আগের দিন ফিফটি তুলে নেওয়া অক্ষর ছুটছিলেন সেঞ্চুরির দিকে। যদিও ব্যক্তিগত ৮৪ রানে শেষ হয় তার ইনিংস। আর লোয়ার অর্ডারে তাকে দারুণ সঙ্গ দিয়ে মোহাম্মদ শামি খেলেন ৩৭ রানের ইনিংস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions