শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

মরদেহটি ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়িটি!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। মঙ্গলবার ভোরের দিকে একটি গাড়ি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ গাড়িতে বাঁধিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি গাড়ির নীচে বেঁধেছিল এবং তাকে ১০ কিলোমিটারের বেশি টেনে নিয়ে যায়।
গাড়িটি চালাচ্ছিলেন দিল্লির বাসিন্দা ভিরেন্দর সিং। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযুক্ত ভিরেন্দরের দাবি, দুর্ঘটনাটি তিনি ঘটাননি। অন্য একটি গাড়ি ওই ব্যক্তিকে হত্যা করেছে এবং মরদেহটি তার গাড়ির নীচে আটকে যায়।

তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

আগ্রা থেকে নয়ডার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভিরেন্দর। পথে যমুনা এক্সেওয়ের মথুরার কাছে একটি টোল কর্মীরা তার গাড়ির সাথে আটকে থাকা মরদেহটি দেখতে পায়।

অভিযুক্ত ভিরেন্দর দাবি করেছেন, ঘন কুয়াশার কারণে মরদেহটি তার গাড়িতে আটকে গেলেও তিনি তা টের পাননি।

ঘটনার তদন্তে ও হত্যাকারীকে সনাক্ত করতে স্থানীয় সড়কে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions