শিরোনাম
রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত-১ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ পাহাড়ের গর্ব: জাতীয় মঞ্চে সাফল্যের জয়গান গাইছে রাঙ্গামাটির তাজিম বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ফেসবুকে জাইমার কয়টি অ্যাকাউন্ট ইরানে সামরিক হামলা কী অত্যাসন্ন! ট্রাম্পের হুঁশিয়ারি, প্রতিশোধের হুমকি ইরানের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি রাঙ্গামাটির বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল নির্দিষ্ট সময়ের আগেই রাঙ্গামাটির কেপিএম থেকে বিএসও হয়ে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ

তুরস্কে জরুরি চিকিৎসা ও উদ্ধার দল পাঠাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে জরুরি চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমের জন্য দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্বদিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পের কারণে দেখা দেওয়া চরম মানবিক সংকট মোকাবিলায় তুরস্ক ও সিরিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions