শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির বাজারে আগাম ফলানো বিভিন্ন সাইজের কাঁচা ও পাকা আনারস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- এপ্রিল থেকে জুলাই এই চার মাস আনারসের ভরা মৌসুম। বেশি লাভের আশায় শীত মৌসুমেই ব্যাপক আনারস উৎপাদন করেন চাষিরা। কিন্তু রাঙ্গামাটিতে কাঙ্ক্ষিত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষী ও ব্যবসায়ীদের মাঝে।

ঘন কুয়াশা ভেদ করে দূর-দূরান্ত থেকে আনারস নিয়ে শহরের বনরূপা সমতা ঘাটে একের পর এক আসে যন্ত্রচালিত নৌকা। যার প্রায় প্রতিটিতে থাকে বিভিন্ন সাইজের কাঁচা ও পাকা আনারস। এরপর ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে মুখর হয়ে ওঠে পুরো হাট।

আনারস গ্রীষ্মের ফল হলেও অধিক মুনাফার আশায় বাগান করেছেন রাঙ্গামাটির চাষিরা। ফলে বাজারে মিলছে আগাম ফলানো এই রসালো ফল। যদিও চাষিদের দাবি, উৎপাদনের খরচ বৃদ্ধি পাওয়ায় প্রত্যাশিত লাভ পাচ্ছেন না তারা।

এক আনারস ব্যবসায়ী জানান, প্রতি আনারসে তাদের খরচ হয় ৭ টাকা আর তাদের বিক্রয় করতে হয় ৮ টাকায়। তিনি জানান, সারসহ অন্যান্য খরচ বাড়ায় লাভবান হতে পারছেন না কৃষকরা।

তবে শীত কমে আসলে আনারসের দাম বাড়বে। তাতে চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে মত রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পালের।

তিনি বলেন, আবহাওয়া এবং বাজার ব্যবস্থাপনার দিকে কৃষকদের একটু খেয়াল রাখতে হবে। আমি মনে করি জানুয়ারি মাস শেষ হলে ভোক্তাদের চাহিদা বাড়াবে।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ২ হাজার ২৪৫ হেক্টর জমিতে আগাম আনারস আবাদ হয়েছে, যাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৫ হাজার ৮৫০ মেট্রিকটন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions