শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির জুরাছড়ি জোন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের অধীনস্থ জুরাছড়ি জোন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) জুরাছড়ি জোনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার। এছাড়াও স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টটর মোঃ মরশেদুল আলমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত সময় বিভিন্ন কলেজ ও স্কুলে ভর্তির জন্য ১৪ জন দরিদ্র শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, জুরাছড়ি জোন সব সময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। আজকে যে দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এরকম সহায়তা করার জন্য জুরাছড়ি জোন সব সময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions