শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

মাদক সেবনের ভিডিও ভাইরাল: যুব মহিলা লীগ নেত্রীকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১২ দেখা হয়েছে

গাজীপুর:- গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীতগাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার ভিডিও
মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ যুব মহিলা লীগের গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুলতানা শোভার মাদক সেবনের ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। শৃঙ্খলা ভঙ্গ করার কারণে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনু বলেন, ‘আপনারা জানেন তাঁর একটি মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সুলতানা লতা শোভাকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
এর আগে, গত শনিবার গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা লতা শোভার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে ২০১৮ সালেও তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions