শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

ইন্দিরা ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ বললেন বিজেপি মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৯ দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ড আদতে ‘দুর্ঘটনা’ ছিল বলে মন্তব্য করেছেন উত্তরাখন্ডের বিজেপি দলীয় মন্ত্রী গণেশ জোশি। গতকাল মঙ্গলবার মন্ত্রী বলেন, শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়।

জোশি উত্তরাখন্ডের কৃষি, কৃষক কল্যাণ, পল্লি উন্নয়ন ও সেনা কল্যাণবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘আমি রাহুল গান্ধীর বুদ্ধিমত্তার জন্য করুণা করি। শহীদ হওয়া গান্ধী পরিবারের একচেটিয়া অধিকার নয়। গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে যা ঘটেছিল, তা ছিল দুর্ঘটনা। দুর্ঘটনা ও শাহাদাতের মধ্যে পার্থক্য রয়েছে।’

উত্তরাখন্ডের বিজেপি দলীয় মন্ত্রী গণেশ জোশিউত্তরাখন্ডের বিজেপি দলীয় মন্ত্রী গণেশ জোশি। ছবি: টুইটার
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ পদযাত্রা কর্মসূচির সমাপনীতে রাহুল গান্ধীর একটি বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জোশি। এ ছাড়া জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর পদযাত্রা সুষ্ঠুভাবে শেষ হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দেন উত্তরাখন্ডের বিজেপির এই মন্ত্রী।

শ্রীনগরে ‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে, দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধী নিহত হওয়ার তথ্য ফোনে জানার সময়ের কথা স্মরণ করেন রাহুল। কংগ্রেসের এই নেতা বলেন, ‘সহিংসতার উসকানিদাতা কখনোই এই এই ব্যথা বুঝতে পারবেন না। যেমন মোদিজি, অমিত শাহ, বিজেপি, আরএসএস—এ ব্যথা কখনোই বুঝবে না। এই ব্যথা যে কী, তা একজন সেনাসদস্যের পরিবার বুঝবে, পুলওয়ামায় নিহত সিআরপিএফ কর্মীর পরিবার বুঝবে, আর বুঝবে কাশ্মীরিরা।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions