শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

সৌদির কাছে বাকিতে তেল চায় সরকার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩১ দেখা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক:- সরকার বিলম্বে মূল্য পরিশোধের শর্তে বাংলাদেশে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের জন্য সৌদি আরবকে অনুরোধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ইউসুফ এসা আল দুহাইলানকে দেশটির তেল কোম্পানি আরামকো থেকে তেল সরবরাহের এ অনুরোধ জানান।

দেশের অভ্যন্তরীণ জ্বালানি ও তেলের চাহিদা পূরণে মন্ত্রী এ অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের এ অনুরোধ সৌদি কর্তৃপক্ষের কাছে পেশ করবেন বলে মন্ত্রীকে আশ্বাস দেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের উল্লেখ করে মন্ত্রী সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট থেকে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখতেও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। সৌদি আরব বাংলাদেশে সার কারখানা প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে চায় বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।

সৌদি আরবের রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে বাংলাদেশের সমর্থন এবং সে দেশে দক্ষ কর্মী পাঠাতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান। তাঁরা দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, জনশক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions