শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গুনিয়ার পুলিশের নিখোঁজ স্ত্রী আনোয়ারায় উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৬৯ দেখা হয়েছে

রাঙ্গুনিয়া:- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে আনোয়ারা উপজেলা থেকে পুলিশ তাকে উদ্ধার করে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে আদালতে পাঠালে দুপুরের দিকে আদালত তাকে সেফহোমে পাঠিয়ে দেয়।

গত ১৪ জানুয়ারি রিপা আক্তার (২১) নামে ওই গৃহবধূ উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা মোহাম্মদপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির লোকজন পাল্টাপাল্টি অভিযোগ করেছিল।

রিপার শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ ছিল, টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্য কারো সঙ্গে পালিয়ে গেছে সে। তবে গৃহবধূর পিতার বাড়ির লোকজনের অভিযোগ ছিল যৌতুকের জন্য তাকে গুম করা হয়েছে।

গৃহবধূটির স্বামী মুহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি রাঙ্গুনিয়া হলেও তিনি থাকেন খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন (আমর্ড পুলিশ ব্যাটালিয়ান)-এ।

মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গত ১৫ জানুয়ারি তিনি তার কর্মস্থল খাগড়াছড়ির মহালছড়ির এপিবিএন-এ কর্মরত ছিলেন। তার বড় ভাই তাকে মোবাইল ফোনে তার স্ত্রীর নিখোঁজের বিষয়টি জানান। পরে ঘরে এসে জানতে পারেন ১৪ জানুয়ারি রাতে সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে গেছে তার স্ত্রী। যাওয়ার সময় নগদ ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে গেছে।”

পরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় স্ত্রী নিখোঁজ হওয়ার ডায়েরি করেন সাইফুল ইসলাম।

এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওবায়দুল ইসলাম বলেন, “প্রযুক্তি ব্যবহার করে ওই গৃহবধূকে কথিত প্রেমিকের বান্ধবীর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ভিকটিমকে আদালতে পাঠিয়ে দেয়া হয়।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions