শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

আমেরিকাতেও নজির গড়েছে শাহরুখের ‘পাঠান’

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১২২৯ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তার ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়ছে। মাত্র পাঁচ দিনে শুধু ভারতেই আয় করে নিয়েছে ২৬৩ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ছবির পাঁচ দিনের আয় ৫০০ কোটি ছাড়িয়েছে। তার মধ্যে ভারতের পর আমেরিকাতেও বিশেষ নজির গড়েছে ‘পাঠান’।

দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। ভারতের বাইরে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি চলছে ৫৫০০ পর্দায়। এর মধ্যে শুধু আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। সেখানে রমরমিয়ে চলছে ছবিটি।

উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার আয় করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ কোটি টাকা।

উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনো ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় সবচেয়ে বেশি। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ খানের এই ছবি। এই নিরিখে হলিউডের তিনটি ছবি কেবল ‘পাঠান’-এর সামনে রয়েছে।

তালিকায় ‘পাঠান’-এর আগে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।

যশরাজ ফিল্মস প্রযোজিত স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি ‘পাঠান’পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে শাহরুখ খান অভিনয় করেছেন ‘র’ এজেন্টের ভূমিকায়। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। কয়েক মিনিটের ক্যামিও চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খানও।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions