শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

বান্দরবানের লামায় অবৈধ ১০ ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবেগড়ে ওঠা ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০টি ভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ আদালত পরিচালনা করাহয়।

অভিযানে লাইসেন্স ব্যতিত ইট প্রস্তুত, বিভিন্নভাবে পাহাড় কাটা, ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ১০টি অবৈধ ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এনআরবি ব্রিকসকে দুই লাখ পঞ্চাশ টাকা, ইউবিএন ইটভাটাকে দুই লাখ পঞ্চাশ হাজার, ফোরবিএম ইটভাটাকে তিন লাখ, ওয়াইএসবি ইটভাটাকে তিন লাখ, এমএমবি ইটভাটাকে তিন লাখ, এসএবি ইটভাটাকে তিন লাখ, এসএমবি ইটভাটাকে তিন লাখ, কেবিসি ইটভাটাকে তিন লাখ, এসডব্লিউ ইটভাটাকে দুই লাখ পঞ্চাশ হাজার, এফএসি ইটভাটাকে তিন লাখ টাকা। পরে জরিমানার এই টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের জুনিয়র কেমিস্ট মো. আবদুছ ছালাম। এছাড়াও অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী জানান, লামা উপজেলার বিভিন্নস্থানে সরকারি আইন নামেনে অনেকেই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১০টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ২৮ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions