শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

স্বাধীনতার ৫৪ বছরে পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও পাওয়া যায়: জেএসডি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৩৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- স্বাধীনতার ৫৪ বছরেও দেশে পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাও পাওয়া যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহসভাপতি তানিয়া রব।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

তানিয়া রব বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা যদি ৫০ বছর বয়সের মুক্তিযোদ্ধা পাই, তাহলে মুক্তিযুদ্ধের অর্জন বড় একটা ফারাকের মধ্যে থাকে। আসলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আমরা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। কেন পারিনি, সেটা আমাদের বড় দুঃখ রয়ে গেল।

তিনি আরও বলেন, শাসক দলের একটা ধারনা তারা সবটাই করছে। কিন্তু প্রাপ্তি থেকে জনসাধারণ এখনও অনেক দূরে রয়েছে। সুতরাং মনে হয় আমরা যে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিলেন। সেটা এখনও অর্জন হয়নি।

এ সময় তার সঙ্গে জেএসডি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions