শিরোনাম
রাজনৈতিক কারণে ৭ মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি দাবি মাহদী আমিনের, দ্বিমত টিআইবির ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: নীরব প্রতিবাদ আওয়ামীপন্থি আইনজীবীদের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাবাকে গলা কেটে হত্যা: ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ ওবায়দুল কাদেরসহ আ.লীগ-ছাত্রলীগের ৭ জনের মৃত্যুদণ্ড দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন হাসিনা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক হাসিনার সঙ্গে পুতিনের ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা সৌদি আরবে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান

মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৪০

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :- রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে বন্দুক হামলায় ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ও আরআইএ নভোস্তি জানায়, মস্কোর ক্রোকাস সিটি হলের কনসার্ট হলের ভেতরে তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালায়। এই তিন ব্যক্তি কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেড বা বোমা নিক্ষেপ করেন, যা থেকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, হঠাৎ আমাদের পেছনে গুলির শব্দ শোনা যায়। গুলিবর্ষণের পর বিস্ফোরণ কিনা জানি না। সবাই দৌড়ে এসকেলেটরের দিকে চলে যায়। বাই চিৎকার করছিল, সবাই দৌড়াচ্ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions