শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে,বিশেষজ্ঞদের অভিমত হাম উপসর্গে ২৬ দিনে ১৪৩ শিশুর মৃত্যু হরমুজ প্রণালি সচল করতে ট্রাম্প–স্টারমার ফোনালাপ পুরনো পথেই বিচারালয় রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার

শুরু হলো পবিত্র রমজান মাস, আজ প্রথম রোজা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে শুরু হলো পবিত্র মাহে রমজান। আজ মঙ্গলবার প্রথম রোজা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের।

মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে এই ফায়দা প্রাপ্তির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।
আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (আজ) থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস।
চাঁদ দেখার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা গত রাতে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করেন। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তাঁরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে গতকাল থেকেই রমজান মাস শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ দেশেও কয়েকটি স্থানে গতকাল অনেকে রোজা রেখেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions